e-CAB-এর সদস্য হলো ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড

e-CAB-এর সদস্য হলো ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২০ জুলাই ২০২৬

দেশের ই-কমার্স খাতে কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড আনুষ্ঠানিকভাবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB)-এর সদস্যপদ লাভ করেছে। প্রতিষ্ঠানটির e-CAB সদস্য নম্বর: ২৯৯৪।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই সদস্যপদ অর্জনের মাধ্যমে দেশের ই-কমার্স খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রযুক্তিনির্ভর সেবা এবং গ্রাহক আস্থা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে ই-কমার্স খাতের উন্নয়ন, ডিজিটাল উদ্যোক্তা সৃষ্টি এবং আধুনিক ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি আরও সক্রিয়ভাবে কাজ করবে।

এ উপলক্ষে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রিন্স মোঃ আবু সালেহ বলেন, “ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (e-CAB)-এর সদস্যপদ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা নৈতিকতা, স্বচ্ছতা, প্রযুক্তি এবং গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড দেশের প্রচলিত আইন ও নীতিমালা অনুসরণ করে আধুনিক, নিরাপদ এবং গ্রাহকবান্ধব ই-কমার্স সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা উন্নয়নে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সকল গ্রাহক, ব্যবসায়িক অংশীদার, উদ্যোক্তা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি তাদের সহযোগিতা ও দোয়া কামনা করে জানানো হয়, ভবিষ্যতেও দেশের ডিজিটাল বাণিজ্য খাতে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে ইনফিনিটি গ্লোবাল পাওয়ার লিমিটেড নিরলসভাবে কাজ করে যাবে।

Related posts

Leave a Comment